IQNA

মার্কিন পাদ্রী কর্তৃক পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধান বিচারক

22:43 - March 27, 2011
সংবাদ: 2098397
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনের প্রধান বিচারক 'তাইসার আত তামিমী', ইসলাম বিরোধী মার্কিন পাদ্রী ‘টেরী জোনস’ কর্তৃক পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তার ও শাস্তি দানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন।
মিসরীয় দৈনিক আশ শুরুকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জনাব তাইসার আত তামিমী এ কথা উল্লেখ করে বলেন: মার্কিন পাদ্রী টেরী জোনস এ ঘৃণিত পদক্ষেপের মাধ্যমে ‘সভ্যতাসমূহ পরস্পর সংঘর্ষী’ শীর্ষক মতের বাস্তবরূপ দান করতে চেয়েছে। কিন্তু প্রকৃত অর্থে ইসলামি সংস্কৃতি –যার মূলে রয়েছে পবিত্র কোরআন- সর্বদা বিভিন্ন সংস্কৃতির লোকদের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুত্বারোপ করে।
তিনি বলেন: পবিত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদী ধর্মের পবিত্র যেকোন জিনিস ও প্রতীকের প্রতি অবমাননা করা হতে নিষেধ করে।
ফিলিস্তিনের প্রধান বিচারক সবশেষে বিশ্বের সকল নেতাদের নিকট এ মর্মে দাবী জানিয়েছেন যে, যাতে একটি আন্তর্জাতিক আইন প্রণয়ন করা হোক যার ভিত্তিতে ধর্মীয় পবিত্র নিদর্শনের প্রতি অবমাননা করা অপরাধ এবং তা বাস্তবায়নকারী অপরাধী হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি অবমাননাকারীকে আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাড় করানো হয়।#766206
captcha