IQNA

গাজা উপত্যকায় ইসরাইলী বাহিনী’র নৃশংসতার নিন্দা জানিয়েছে ইসলামি সম্মেলন সংস্থা

23:18 - March 28, 2011
সংবাদ: 2098652
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব গাজা উপত্যকায় ইসরাইলী বাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে।
OIC ওয়েব সাইটের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলূ জায়নবাদী ইসরাইল কর্তৃক গাজা’র বেসামরিক লোকদের উপর হামলা বিশেষ করে নারী ও শিশুদের উপর নৃশংস হামলা এবং প্রকাশ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন।
তিনি এ সকল অপরাধকর্মের জন্য ইসরাইলকে দায়ী করে গাজার উপর নৃশংস হামলা বন্ধের জন্য ইসরাইলকে বাধ্য করা এবং জায়নবাদীদেরকে আন্তর্জাতিক আইন মান্য করতে বাধ্য করা জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের গ্রুপ ফোর বা Quartet এর অন্যতম দায়িত্ব বলে আখ্যায়িত করেন।
মধ্য প্রাচ্যের গ্রুপ ফোর হচ্ছে চারটি সরকার ও আন্তর্জাতিক সংস্থার -মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় লীগ, রাশিয়া ও জাতিসংঘ- সমন্নয়ে জায়নবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মাঝে সন্ধি স্থাপনের লক্ষ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে গঠিত হয়েছে।#766201
captcha