IQNA

বাহরাইনে রক্তপাত বন্ধের দাবী জানালেন ইরাকের দক্ষিন অঞ্চলের সুন্নি আলেম জামায়াতের প্রধান

23:56 - April 01, 2011
সংবাদ: 2099426
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের দক্ষিন অঞ্চলের সুন্নি আলেম জামায়াতের প্রধান, মুসলিম আলেম-ওলামা ও চিন্তাবিদগণের প্রতি বাহরাইনের জনগণের রক্তপাত বন্ধের লক্ষ্যে জোর চেষ্টা চালানোর জন্য আহ্বান জানিয়েছেন।
আল কাওসার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শেইখ খালেদ আব্দুল ওয়াহাব আল মালা এ সম্পর্কে বলেন: বাহরাইন সরকার এ দেশের জনগণের উপর যে অপরাধকর্মে লিপ্ত হচ্ছে এবং তাদের নৃশংস হামলার যে সকল বিভত্স চিত্র বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে তা দেখে আমরা বাধ্য হয়ে বিশ্বের আলেম-ওলামা ও ইসলামি দেশসমূহের শাসকদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা বাহরাইনের জনগণের রক্তপাত বন্ধের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি এ সময় উগ্র ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির শ্লোগান দানকারীদের -যারা বাহরাইনের নিরীহ জনগণ হত্যার উদ্দেশ্যে কোমর বেধেছে- ব্যাপারে সতর্ক করে দেন।#766936
captcha