আল কাওসার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শেইখ খালেদ আব্দুল ওয়াহাব আল মালা এ সম্পর্কে বলেন: বাহরাইন সরকার এ দেশের জনগণের উপর যে অপরাধকর্মে লিপ্ত হচ্ছে এবং তাদের নৃশংস হামলার যে সকল বিভত্স চিত্র বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে তা দেখে আমরা বাধ্য হয়ে বিশ্বের আলেম-ওলামা ও ইসলামি দেশসমূহের শাসকদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা বাহরাইনের জনগণের রক্তপাত বন্ধের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি এ সময় উগ্র ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির শ্লোগান দানকারীদের -যারা বাহরাইনের নিরীহ জনগণ হত্যার উদ্দেশ্যে কোমর বেধেছে- ব্যাপারে সতর্ক করে দেন।#766936