IQNA

‘রাসুলে আকরাম (স.)’ শিরোনামে গ্রন্থমেলা আয়োজিত

0:00 - April 02, 2011
সংবাদ: 2099431
সাংস্কৃতিক বিভাগ: ফার্সী নববর্ষ উপলক্ষে গ্রন্থাগার বিষয়ক সংস্থা ও মালাক জাতীয় যাদুঘর ‘রাসুলে আকরাম (স.)’ শীর্ষক শিরোনামে একটি গ্রন্থমেলার আয়োজন করেছে। যা আগামী ৪ঠা এপ্রিল নাগাদ চলবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরানের গ্রন্থাগার বিষয়ক সংস্থা ও মালাক জাতীয় যাদুঘরের উদ্যোগে আয়োজিত এ গ্রন্থমেলা ১৩৯০ সালের (সৌরবর্ষ) আগমন উপলক্ষে আয়োজিত হয়েছে এবং আগামী ৪ঠা এপ্রিল নাগাদ চালু থাকবে।
উক্ত সংস্থার ওয়াকফকারীর নির্দেশ অনুযায়ী জাতীয় ছুটি ও শুক্রবারের সংস্থাটি দিন বন্ধ থাকে এবং উক্ত যাদুঘরটি ২৬শে মার্চ হতে ৪ঠা এপ্রিল প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা নাগাদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
পরিদর্শনে ইচ্ছুকগণ উল্লেখিত তারিখের মধ্যে ও নির্ধারিত সময়ে নিম্নোক্ত ঠিকানায় মেলা পরিদর্শন করতে পারেন।
তেহরান, ইমাম খোমেনী (রহ.) স্কয়ার,
ইমাম খোমেনী (রহ.) স্ট্রীট, বাগে মিল্লী,
জাতিসংঘ স্ট্রীটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে।#765936
captcha