IQNA

ব্রুনাইয়ের হেফজে কোরআন প্রশিক্ষণ কোর্সের নাম নিবন্ধন শুরু

23:49 - April 03, 2011
সংবাদ: 2099976
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ‘সুলতান হাসান আল বুলকিয়াহ’ হেফজ কোরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হেফজে কোরআন প্রশিক্ষণ কোর্সের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স দীর্ঘ তিন বছর যাবত অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ৬ সেমিস্টারে কোরআন মুখস্ত করার বিভিন্ন পদ্ধতি শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণ কোর্স শেষে পরিপূর্ণ কোরআন মুখস্ত করতে সক্ষম হবে।
এছাড়া এ প্রশিক্ষণ কোর্সে কোরআন তেলাওয়াতের পদ্ধতি, কোরআনের অর্থ অনুধাবনের বিশেষ পদ্ধতি এবং আরবি ভাষাও শিক্ষা দেয়া হবে।
বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা শুধুমাত্র ব্রুনাইয়ের যেকোন স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ হতে প্রদত্ত সুস্থতার সনদ প্রদান পূর্বক আগামী ৩০শে এপ্রিল নাগাদ নাম নিবন্ধন করতে পারবেন।#767979
captcha