IQNA

বাহরাইনের গণ আন্দোলনের সমর্থনে ভারতে মিছিল

23:54 - April 05, 2011
সংবাদ: 2101199
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বাহরাইনের জনগণের সমর্থনে ভারতের আকবারপুর শহরে এক গতকাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: ভারতের জালালপুর শহরের জুমার খতিব ‘সাঈদ হাসান রেজাঈ’ জানিয়েছেন: এ বিক্ষোভ মিছিল গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় জালালপুর ও আকবারপুর শহরের আলেমদের উদ্যোগে হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানদেরকে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এতে অংশগ্রহণকারীরা বাহরাইনের জনগণের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে এদেশের স্বৈরাচারী শাসকের বিভিন্ন নৃশংসতা ও সহিংসতার নিন্দা জানায়।
এ প্রতিবেদনের ভিত্তিতে, বিক্ষোভ শেষে আকবারপুর শহরের কমিশনারের বরাবর পত্র প্রেরণ মারফত বাহরাইনে গণ হত্যার ব্যাপারে এ অঞ্চলের মুসলমান ও আলেমদের অবস্থানের বিষয়টি ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে যে, ভারত সরকারের উচিত বাহরাইনের নিরীহ জনগণের উপর নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।#768250
captcha