Mtsusidelines ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কবিতা সন্ধ্যাটি ছিল ‘ইসলাম পরিচিতি সপ্তাহে’র কর্মসূচীর অন্তর্ভুক্ত, যা প্রতি বছর ইসলাম সম্পর্কে অন্যান্য মাযহাবের অনুসারীদের পরিচিতি বৃদ্ধির উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়।
মুসলিম ছাত্র পরিষদের প্রধান কামাল সাবা এ সম্পর্কে জানিয়েছে যে, ইসলাম পরিচিতি সপ্তাহ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে ইসলাম সম্পর্কে পরিচিতি করানো। আর শুধুমাত্র সত্য বিষয় বর্ণনার মাধ্যমে নয় বরং কবিতা সন্ধ্যার মত অন্যান্য কর্মসূচী আয়োজনের মাধ্যমেও এ কাজটি করা সম্ভব।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে মুসলিম ছাত্ররা নিজেদের কবিতা পরিবেশন করেন।#770592