IQNA

23:19 - April 19, 2011
সংবাদ: 2108676

বাহরাইনে মসজিদ ভাঙ্গার নিন্দায় লেবাননের আলেমগণ

রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লেবাননের ‘জাবাল আমেল’ অঞ্চলের মুসলিম আলেমগণ এক বিবৃতিতে প্রদান পূর্বক বাহরাইনের স্বৈরাচারী শাসক আলে খলিফা ও আলে সউদ কর্তৃক এদেশের বিভিন্ন মসজিদ ভাঙ্গার তীব্র নিন্দা জানিয়েছে।

আবা বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লেবাননের আলেমগণ এ বিবৃতিতে, বাহরাইনের মসজিদ ভাঙ্গাকে মুসলমানদের আবেক ও অনুভূতিকে প্রকাশ্যে উস্কে দেয়া বলে অভিহিত করে সকল ইসলামি দেশ ও ইসলামি সংস্থাকে এ ধরণের পদক্ষেপের নিন্দা জানানোর প্রতি আহ্বান জানিয়েছেন।
জাবাল আমেল ওলামা সোসাইটি, বাহরাইন সামরিক বাহিনীকে মসজিদসমূহ ধ্বংস করা হতে বিরত রাখার জন্য ইসলামি সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছে।
উক্ত বিবৃতিতে, বাহরাইনী নিরাপত্তা বাহিনী কর্তৃক এদেশে অবস্থানরত লেবাননীয়দেরকে বাহরাইন ত্যাগে বাধ্য করার বিষয়ে গৃহীত পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনের নিরাপত্তা বাহিনী ইতিপূর্বে এদেশে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক লেবাননীয়কে এদেশ ত্যাগে বাধ্য করেছে। কিন্তু এ ব্যাপারে কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি।#776340
captcha