IQNA

23:19 - April 19, 2011
সংবাদ: 2108684

কোন ধর্মই সন্ত্রাসবাদকে সমর্থন করে না

রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লাখনৌ অঞ্চলের জামেয়ে নাযিমিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হামিদ আল হাসান হযরত ইমাম হুসাইন (আ.) এর স্মরণে লাখনৌ’র আমরুহা শহরে গত ১৭ই এপ্রিল আয়োজিত এক শোক মজলিশে বলেছেন: কোন আসমানী ধর্মই সন্ত্রাসবাদের প্রতি সমর্থন জানায় না।

ভারত হতে প্রেরিত ইকনা সংবাদ দাতার রিপোর্ট: লাখনৌ অঞ্চলের জামেয়ে নাযিমিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ হযরত ইমাম হুসাইন (আ.) এর জন্য শোক পালনের প্রতি ইশারা করে বলেন: সন্ত্রাসবাদ ইসলামি শিক্ষা পরিপন্থী।
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হামিদ বলেন: যারা পবিত্র কোরআনে অগ্নি সংযোগ করে তারা কোন আসমানী ধর্মের অনুসারী নয়।
উক্ত শোক অনুষ্ঠান শেষে লাখনৌ শহরের জামেয়ে নাযিমিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ সকলকে অধিক গুরুত্ব সহকারে নামায আদায়ের প্রতি আহ্বান জানান।#776059
captcha