UJM ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনলাইন চ্যানেল চালু করার উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন সভা ও সম্মেলন এবং ফ্রান্সের মুসলিম ইওথ ইউনিয়নের বিভিন্ন কর্মসূচীকে সরাসরি সম্প্রচার করা।
ফ্রান্সের মুসলিম ইওথ ইউনিয়নের ওয়েব সাইটে উল্লিখিত এক তথ্য বার্তায় বলা হয়েছে যে, ইসলাম ধর্মের শিক্ষা প্রচার ও প্রসার এবং ফ্রান্সের মুসলিম ইওথ ইউনিয়নের কর্মকাণ্ড প্রচার করার ক্ষেত্রে কোন উত্তম উপায় বের করার ব্যাপারে মুসলিম ভাই ও বোনদের হতে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে এ ইউনিয়নের সদস্যরা তওহিদ অনলাইন টিভি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর পর হতে যারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের সুযোগ পায় না তারা অনলাইনে মাধ্যমে সকল আলোচনা সভা ও সেমিনারসমূহ সরাসরি দেখতে পাবেন।
উল্লেখ্য, বর্তমানে এ চ্যানেলটি চালু করার প্রাথমিক কার্যক্রম চলছে। এ সংশ্লিষ্ট কর্মকর্তা যতদ্রুত সম্ভব চ্যানেলটি চালু করার চেষ্টা চালাচ্ছে।#779778