IQNA

এথেন্স শহরে মুসলমানদের নামায খানায় অগ্নিসংযোগ

23:50 - May 10, 2011
সংবাদ: 2120217
আন্তর্জাতিক বিভাগ: গ্রীসের রাজধানী এথেন্সের মুসলমানদের একটি নামায খানায় গত ৮ই মে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেছে।
Europe1 ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: একটি এ্যাপার্টমেন্টে –যাকে এথেন্সের মুসলমানরা নামায খানা হিসেবে ব্যবহার করত- গত পরশু সকালে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেছে।
গ্রীস পুলিশ ঘোষণা করেছে যে, এ নামায খানাটি ছিল গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। অগ্নিসংযোগকারীরা নামায খানার কাঁচ ভাঙ্গার পর এর ভিতরে আগুন লাগিয়ে দেয়।
হামলাকারীরা অগ্নিসংযোগের পর উক্ত স্থান ত্যাগের সময় ঐ নামায খানার দেয়ালে অবমাননাকর বিভিন্ন শ্লোগান লিখে রেখে যায়।
এথেন্স পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, ইউরোপের মধ্যে এথেন্সই এমন একটি রাজধানী যেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করা হতে বঞ্চিত রয়েছে। এ শহরের মুসল্লীরা তাদের নামায ও ইবাদতকে শহরের বিভিন্ন এ্যাপার্টমেন্টে আঞ্জাম দিয়ে থাকে।#788477
captcha