ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: দেহবন্দ শহরের আল কোরআন ফাউন্ডেশনের প্রধান মাওঃ সারওয়ার কাসেমী’র ভাষ্যমতে এ প্রতিযোগিতা আগামী ১৯ ও ২০শে মে রোজ বৃহস্পতি ও শুক্রবার মাগরিব ও এশার নামাযের পর শহরের ঈদাগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় ভারতের প্রখ্যাত ক্বারীগণসহ মিসরীয় তিন ক্বারী; মুহাম্মাদ সাইয়্যেদ আহমাদ আশ শারিফ, আব্দুন নাসের সায়াদ হারাক, আদেল আল বারেয সালেম আস সাইয়্যেদ এবং কাতারের প্রখ্যাত ক্বারী মুহাম্মাদ শাফাকের উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় দেহবন্দ শহরের অনুর্ধ্ব ১২ বছরের মাদ্রাসার ছাত্ররা প্রতিদ্বন্দিতা করবে।#789678