Lebanonfiles ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দক্ষিন লেবাবনে আয়োজিত মিছিলটি ‘মাসিরুল আওদাহ’ (প্রত্যাবর্তনের পথ) শিরোনামে অনুষ্ঠিত হবে এবং এতে ৫০ হাজারেরও বেশী লোক অংশগ্রহণ করবে।
দক্ষিন লেবাননে অবস্থানরত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী’র মুখপাত্র নিরাজ সিং এ সম্পর্কে জানিয়েছেন: লেবানন সামরিক বাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী’র সহযোগিতায় মিছিল প্রদক্ষিনের রুটের নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি বলেন: আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এদিন সারাক্ষণ লেবানন সামরিক বাহিনী’র সাথে যোগাযোগ রাখবে যাতে মিছিলে খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত থাকতে পারে।
মিছিল আয়োজনকারী এক সূত্র ঘোষণা করেছে যে, মিছিলে অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন সেবা প্রদান করা হবে।#791332