IQNA

ফ্রান্সের দক্ষিন অঞ্চলের মুসলমানদের বাত্সরিক পূণর্মিলন অনুষ্ঠিত হবে

22:57 - May 14, 2011
সংবাদ: 2121994
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের দক্ষিন অঞ্চলের মুসলমানদের ৮ম বাত্সরিক পূণর্মিলন আগামী ২২শে মে মারসেই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Pageshalal এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের দক্ষিন অঞ্চলের মুসলমানদের ৮ম বাত্সরিক পূণর্মিলন ‘ফ্রান্সের ইসলামি সংগঠন ঐক্য পরিষদে’র উদ্যোগে বিশিষ্ট চিন্তাবিদ ও আলেমগণের উপস্থিতি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ধর্মীয় সভা ও মুসলিম ওলামাদের বক্তৃতার অনুষ্ঠান ছাড়া ৮ম বাত্সরিক এ পূণর্মিলনে বিশেষ কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে (শিশু, কিশোর ও বড়) অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুকগণ হেফজ ও কিরাত বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।#791312
captcha