IQNA

লন্ডনে ইসরাইল বিরোধী মিছিল অনুষ্ঠিত

17:14 - May 16, 2011
সংবাদ: 2123303
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিন দখলের ৬৩তম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৪ই মে লন্ডনে ইসরাইল বিরোধী বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মিছিলটি বৃটেনে অবস্থানরত ফিলিস্তিনী ও সংখ্যালঘু আরব এবং মুসলমানদের অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশের প্রধানমন্ত্রী’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা গাজা অবরোধ তুলে নেয়া এবং ফিলিস্তিন মুক্ত করে দেয়ার দাবী জানায়। এ সময় তারা মধ্যপ্রাচ্যের বিষয়ে এবং ইসরাইলের বিষয়ে অবস্থান গ্রহণের বিষয়টি পূণঃর্পর্যালোচনা করার জন্য বৃটেন সরকারের প্রতি আবেদন জানায়।#791908
captcha