IQNA

সৌদি আরবে ‘হেফজে হাদীসে নববী (স.)’ শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

22:36 - May 17, 2011
সংবাদ: 2124083
সাংস্কৃতিক বিভাগ: হেফজে হাদীসে নববী (স.) শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ২২শে মে সৌদি আরবের মদিনা শরিফে অনুষ্ঠিত হবে।
Spa ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ষষ্ঠ হেফজে হাদীসে নববী (স.) শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ২২শে মে সৌদি আরবের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আব্দুল আযিয এবং সুন্নাতে পয়গম্বর (স.) ও ইসলামি গবেষণা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন: ইসলাম ধর্মের মৌলিক বিষয়াদির প্রচার ও ঐশী নির্দেশাবলি’র অনুসরণের ক্ষেত্রে মহানবী (স.) এর সুন্নতের প্রতি গুরুত্ব দান অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তিনি বলেন: মহানবী (স.) এর হাদীস মুখস্থ করার প্রচলন মুসলমানদের মাঝে সৃষ্টি করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনি বলেন: মুসলিম যুবকদের নিকট আমাদের দাবী হল, তারা যেন পবিত্র কোরআনের শিক্ষা লাভের পাশাপাশি, মহানবী (স.) এর হাদীস শিক্ষার প্রতিও গুরুত্ব দেয়।
উল্লেখ্য, এ সমাপনী অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হবে।#792507
captcha