IQNA

ইসলাম বিরোধী গোড়ামী’র মোকাবেলার উদ্দেশ্যে;

8:19 - May 21, 2011
সংবাদ: 2125353
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গীর্জায় কোরআন তেলাওয়াত সভার আয়োজন করা হবে
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: যুক্তরাষ্ট্রের গীর্জা পরিষদের কর্মকর্তারা, ইসলাম বিরোধী গোড়ামীর মোকাবেলা ও বিভিন্ন ধর্মের মাঝে সুসম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে আগামী ২৬শে জুন এদেশের গীর্জাসমূহে কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ সভার আয়োজন করেছে।
Orland sentinel এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ পরিকল্পনা ‘যৌথ আকিদা: দোয়ার বিষয়ে মতৈক্য’ শিরোনামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র মানবাধিকার ও ধর্ম বিষয়ক ফাউন্ডেশনের পক্ষ হতে আয়োজিত হচ্ছে।
ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় গীর্জাসমূহের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অপর ২৬টি প্রদেশের ৫০ জন পাদ্রীর সমন্নয়ে এ সভার আয়োজন করছেন।
এ প্রকল্পটি, মুসলমান, খ্রিস্টান, ইহুদীসহ অন্যান্য ধর্মের অনুসারীদের পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তুলে ধরার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বাস্তবায়িত হচ্ছে।#794114
captcha