নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বাহরাইনের একটি বিশ্বস্ত সূত্র ঘোষণা করেছে যে, স্বৈরাচারী আলে খলিফা সরকারের বাহিনী হযরত ইমাম মাহদি (আ. ফা.) মসজিদ ও কদমগাহকে ভেঙ্গে দিয়ে এ মসজিদের জমিকে আলে খলিফা বংশের জনৈক শেখের মালিকানায় দিয়ে দিয়েছে।
বলাবাহুল্য, স্বৈরাচারী আলে খলিফা সরকার দখলদার সৌদি বাহিনী’র পৃষ্ঠপোষকতায় বাহরাইনের গণ অভ্যূত্থানের শুরু হতে এ পর্যন্ত এদেশের উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মসজিদ, ইমামবাড়ী ভেঙ্গে দিয়েছে এবং পবিত্র কোরআনে অগ্নি সংযোগ করেছে।#795539