IQNA

ইসলামি সম্মেলন সংস্থা রাফাহ সীমান্ত উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছে

22:08 - May 25, 2011
সংবাদ: 2128628
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি সম্মেলন সংস্থা গত ২১শে মে, গাজা উপত্যাকায় ঔষধ ও জরুরী রসদপত্র পৌঁছানোর লক্ষ্যে রাফাহ সীমান্ত উন্মুক্ত করে দেয়ার জন্য মিসর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
Alresalah ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি সম্মেলন সংস্থার মানব বন্ধন বিভাগ কর্তৃক এ সংস্থার মাসিক রিপোর্টে এ আহবান জানানো হয়েছে। যার একটি অংশ গাজা উপত্যাকার বর্তমান পরিস্থিতির বিষয়ে লেখা হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে গাজা উপত্যাকার শতকরা ৯৮ ভাগ কারখানা গাজা অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে। আর এ কারণেই গাজার অধিবাসীরা অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ব্যাপক সংকটের মধ্যে দিনাতিপাত করছে।
ইসলামি সম্মেলন সংস্থা এ প্রতিবেদনে আরো ঘোষণা করেছে যে, গাজা অবরোধের কারণে -যা ৫ বছর পূর্ব হতে অব্যাহত রয়েছে- এ অঞ্চল সম্প্রসারণসহ অন্যান্য প্রকল্প স্থগিত রয়েছে।#795976
captcha