আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: নাইজেরিয়ার শিয়া নেতা ইবরাহিম যাকযাকি হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেন: এতিমদের সেবা দান, এছাড়া সমাজের অভাবিদেরকে সেবাদানের লক্ষ্যে এ সংস্থার প্রতিষ্ঠা করা হয়েছে।
শেইখ যাকযাকি, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদানের সময় তাঁর সম্পর্কে হযরত মুহাম্মাদ (স.) হতে শিয়া ও সুন্নি উভয় সূত্রে বর্ণিত বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ করেন।
তিনি বর্তমান সমাজে নারীদের গুরুত্বের কথা উল্লেখ করে, যারা নারী অধিকারকে ক্ষুন্ন করে তাদের তীব্র সমালোচনা করেন। তিনি তাদেরকে ইসলামের আইন অনুযায়ী নিজেদের জীবন গড়ে তোলার প্রতি আহ্বান জানান।
এ অনুষ্ঠানে নাইজেরিয়ার শিয়া নেতা হযরত ফাতেমা যাহরা (আ.) এর ব্যক্তিত্বের উপর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ অনুষ্ঠানে জনৈক মুসলিম ব্যক্তিত্ব মালামা যাইনা ইব্রাহিম হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#799803