IQNA

20:59 - May 31, 2011
সংবাদ: 2131786

নাবলুসে হযরত ইউসুফ (আ.) এর মাজারে জায়নবাদীদের হামলা

আন্তর্জাতিক বিভাগ: সহস্রাধিক জায়নবাদী গতকাল সকালে অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত হযরত ইউসুফ (আ.) এর মাযারে হামলা চালিয়েছে।

‘মায়া’ ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সহস্রাধিক ইহুদী বসতির জায়নবাদীরা গতকাল ইসরাইলী সৈন্যদের পৃষ্ঠপোষকতায় তাদের উগ্র ধর্মযাজকদের সাথে অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে হামলা করেছে।
সংবাদ সূত্রসমূহ এ ব্যাপারে জানিয়েছে যে, জায়নবাদী দখলদার সৈন্যরা এক সামরিক অভিযানের আওতায় রাতে নাবলুসের দক্ষিনে অবস্থিত ‘হাওয়ার’ চেকপোস্টকে ফিলিস্তিনীদের জন্য বন্ধ করে দেয় এবং জায়নবাদীদের হযরত ইউসুফ (আ.) এর মাযারে হামলার পরিবেশ সৃষ্টি করে দেয়।
এ সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, উগ্র ঐ ইহুদীদের সাথে জায়নবাদি ইসরাইলী সামরিক বাহিনী’র ৫০টি গাড়ী ছিল। তারা রাত একটায় এ স্থানের উপর চড়াও হয়ে ভোর পাঁচটা নাগাদ এ পবিত্র স্থানে অবস্থান করে।
অতঃপর ইহুদী বসতির বেশ কিছু ইহুদী ঐ স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানালে জায়নবাদী সৈন্যদের সাথে তাদের সংঘর্ষ বাধে।
দৈনিক ইয়াদিউট আহারুনেট এ হামলাটি ইসরাইলী সামরিক বাহিনী’র সমন্নয়ে পরিকল্পিতভাবে হয়েছে বলে উল্লেখ করে লিখেছে: ইসরাইলী সামরিক বাহিনী উক্ত হামলার পূর্বে ১৬০০ ইহুদীকে এ হামলায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।#801031
captcha