IQNA

জিম্বাবুয়ে’তে ‘ইমাম খোমেনী (রহ.) এর রাজনৈতিক ও সামাজিক জীবন’ শীর্ষক সেমিনার

20:56 - May 31, 2011
সংবাদ: 2131789
আন্তর্জাতিক বিভাগ: ‘ইমাম খোমেনী (রহ.) এর রাজনৈতিক ও সামাজিক জীবন’ শীর্ষক সেমিনার, ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতার ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সেমিনার আগামী শুক্রবার (৩রা জুন) জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ সেমিনারে পলিটিক্যাল সায়েন্স ও ইন্টারন্যাশনাল রিলেশন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যারিটি ম্যানিরুকে, জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামি সংগঠনের প্রধান আলী জনসন, ইরানের রাষ্ট্রদূত পুর নাজাফ, ও ইরানের কালচারাল কাউন্সেলর আসাদী মোওয়াহহেদ বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, একই উপলক্ষে কাদুমা শহরে অবস্থিত ইমাম খোমেনী ইনস্টিটিউটে মুসলমানদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#800912

captcha