Worldbulletin এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লিটোনিয়া’র প্রখ্যাত রাজনীতিবিদ ইমানেট্স কলিন্স লিটোনিয়ান ভাষায় অনূদিত এ কোরআন শরিফ প্রকাশ করেছে।
৭০ বছল বয়স্ক কলিন্স ২০০২ সাল হতে ২০১০ সাল নাগাদ এদেশের পার্লামেন্টের সদস্য ছিলেন।
উল্লেখ্য, লিটোনিয়া দেশটি উত্তর ইউরোপের ব্যালটিক অঞ্চলে অবস্থিত এবং রাশিয়া, বেলারুস, ইস্তোনিয়া, লিথুয়ানিয়ার সাথে সীমান্ত রয়েছে। এদেশের অধিকাংশ জনগণ হচ্ছে খ্রিষ্টান এবং অল্প সংখ্যক মুসলমানও এদেশে বসবাস করে।#803234