IQNA

21:58 - June 18, 2011
সংবাদ: 2140141

কারবালায় হযরত যায়নাব (আ.) এর ওফাত বার্ষিকী পালিত

সাংস্কৃতিক বিভাগ: হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র ওফাত বার্ষিকী আজ সকালে বিপুল সংখ্যক আযাদারদের উপস্থিতিতে হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) এর মাজার কারবালায় অনুষ্ঠিত হয়েছে।

নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল (১৭ই জুন) হতে ইরাক ও বিশ্বের বিভিন্ন স্থান হতে হযরত যায়নাব (সা. আ.) এর ওফাত বার্ষিকী’র অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য কারবালায় সমবেত হতে থাকে। মহীয়সী হযরত যায়নাব (সা. আ.) এর ওফাত বার্ষিকী’র অনুষ্ঠান আজ সকাল হতে শুরু হয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক যায়ের ও মাতমি দল আজ সকালে কারবালায় প্রবেশ করেছে এবং হযরত ইমাম হুসাইন (আ.) এর মাযারে বিশেষ শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে হযরত যায়নাব (আ.) এর ওফাত বার্ষিকী পালন করেছে।
কারবালা শহরের নিরাপত্তা বিভাগও আযাদার ও মাতমি দলগুলোর নিরাপত্তা জোরদার করতে কারবালা শহরের বিভিন্ন কড়া নিরাপত্তার ব্যবস্থা করে।
উল্লেখ্য, হযরত যায়নাব (আ.) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এর মাযারের আশে পাশের মার্কেটসমূহ ও ট্রেড সেন্টারসমূহ আযাদারীর পালনার্থে বন্ধ ছিল।#810571
captcha