IQNA

22:58 - June 25, 2011
সংবাদ: 2144191

কিরঘিজিস্তান পার্লামেন্টে নামায খানার উদ্বোধন

সাংস্কৃতিক বিভাগ: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিরঘিজিস্তান পার্লামেন্টের নামাযখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

Rferl এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কিরঘিজিস্তানের সংসদীয় স্পীকার আহমাদ বেক কেলদি বেকোভ গত বৃহস্পতিবার ২২শে জুন উক্ত নামাযখানা উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, এ নামায খানাটি আজকের পর হতে প্রত্যহিক ও জুমআর নামাযের জন্য ব্যবহৃত হবে।
কিরঘিজিস্তান পার্লামেন্টে মুসলমানদের জন্য একটি নামাযখানা নির্মাণের প্রস্তাবনা সর্বপ্রথম এদেশের ডেপ্যুটি স্পীকার আকীল বেক যাবারোভের পক্ষ হতে উত্থাপিত হয়। প্রস্তাবিত এ বিষয়টির পক্ষে ও বিপক্ষে রায় পড়ে। এরই ধারাবাহিকতায় কিরঘিজিস্তান প্রচার মাধ্যমসমূহ বিষয়টির উপর ব্যাপক প্রচার চালায়, ফলশ্রুতিতে উক্ত বিলটি সংসদে পাশ করে।
উল্লেখ্য, এ নামাযখানাটিতে একত্রে ৮০ জন মুসল্লি নামায আদায় করতে পারবে।#814490
captcha