Kazinform এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা নূর সুলতান নাযারবায়োভে’র বক্তব্যের মাধ্যমে উদ্বোধন হয়েছে। এতে ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং বিগত সভার সভাপতি হামরাহ খান যারিফীসহ অন্যান্য প্রতিনিধিবর্গ বক্তব্য রাখবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবার সালেহীও এ সভায় উপস্থিত ছিলেন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইসলামি গণজাগরণ, ফিলিস্তিনী, ইরাক ও আফাগানিস্তানের বর্তমান অবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এতে উত্থাপন করেন।
উল্লেখ্য, এ সভা গত ২৮শে জুন শুরু হয়েছে গতকাল ৩০শে জুন ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিবের বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সভা শেষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।#816591