IQNA

তেহরানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের উপস্থিতিতে তেহরানে কুরআন মাহফিল অনুষ্ঠিত

23:11 - July 01, 2011
সংবাদ: 2147174
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী জনাব কারিম মানসুরী ও হামেদ শাকের নেজাদের উপস্থিতিতে তেহরানের আমিরুল মু’মিনীন (আ.) মসজিদে এক কুরআন মাহফিল গতকাল ৩০শে জুন অনুষ্ঠিত হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কুরআন মাহফিল গতকাল তেহরানের আমিরুল মু’মিনীন (আ.) মসজিদে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান সন্ধ্যা ৯টা হতে শুরু হয়ে রাত ১০:৩০ মিনিট অবধি অব্যাহত থাকে।
এ আধ্যাত্মিক মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি ক্বারীগণ জনাব কারিম মানসুরী ও শাকের নেজাদ পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং অত্র মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলাভি বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়।#817365
(রিপোর্ট: রাযিয়া মানিয়ী)
captcha