IQNA

বিশ্বের নির্বাচিত কারী ও হাফেজদের উপস্থিতি প্রতিযোগিতার মান অনেক গুণে বাড়িয়ে দিয়েছে

22:23 - July 02, 2011
সংবাদ: 2147727
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরানের ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘানার প্রতিযোগী বলেছেন: বিশ্বের নির্বাচিত ক্বারী ও হাফেজদের উপস্থিতি এ প্রতিযোগিতার মান কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে।
ইরানের ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘানার প্রতিনিধি কাসেম শুয়াইব আবু বাকর ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: পবিত্র কুরআনের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত।
২৭ বছর বয়স্ক এ হাফেজ, কুরআন ও এ বিষয়ক প্রতিযোগিতা আয়োজনের প্রতি ইরানি কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি দানের বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন। এ সময় তিনি এ প্রতিযোগিতায় অধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণের ক্ষেত্র সৃষ্টি করার জন্য এ প্রতিযোগিতা আয়োজনকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
তিনি বলেন: এ প্রতিযোগিতার অন্যতম সুফল হচ্ছে, এর মাধ্যমে বিভিন্ন দেশের ক্বারী ও হাফেজরা পরস্পরের সাথে পরিচিতি অর্জন করে। আর এ বিষয়টি ইসলামি ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকরী একটি বিষয়।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ইমাম খোমেনী (রহ.) এর মাজার যেয়ারত, ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ বিষয়ক যাদুঘর পরিদর্শনের ব্যাপারে তিনি আনন্দ প্রকাশ করে বলেন: এ সকল কর্মসূচী প্রতিযোগীদেরকে ইরান সম্পর্কে অধিক পরিচিতি লাভে সাহায্য করবে।#818469
captcha