কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আব্বাস হাশেমী, আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞতা না থাকা আমার তেলাওয়াতের ক্ষেত্রে সৃষ্ট সমস্যাবলির অন্যতম। তিনি বলেন: যেহেতু আমি প্রথমবারের মত বৃহৎ অডিটোরিয়ামে তেলাওয়াত করছি এবং বৃহৎ অডিটোরিয়ামের পরিবেশ সম্পর্কে আমার পূর্বের কোন অভিজ্ঞতা নেই, তাই এ বিষয়টি আমার জন্য সমস্যার সৃষ্টি করছে।
তেহরানে আয়োজিত ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধি আব্বাস হাশেমী বার্তা সংস্থা ইকনাকে দেয়া একান্ত সাক্ষাতকারে জানিয়েছে: পূর্বের প্রতিযোগিতাগুলোর চাইতে এ প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। মিসর, বাংলাদেশ, তানজানিয়া, ফিলিপাইন ও কেনিয়া যোগ্য প্রতিদ্বন্দীদেরকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরণ করেছে, যার ফলে প্রতিযোগিতার মান অনেক গুনে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন: যেহেতু এমন বৃহৎ অডিটোরিয়ামে তেলাওয়াত করার অভিজ্ঞতা আমার নেই তাই আমি তেলাওয়াতের সময় একটু সমস্যা বোধ করছিলাম।
ইরানের এ নির্বাচিত ক্বারী বলেন: অবশ্য তেলাওয়াতের সময় আমার কোন সমস্যা হয় নি। কিন্তু অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম আমার জন্য সমস্যা সৃষ্টি করছিল।#819500