তেহরানে আয়োজিত ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কিরাত বিভাগে ফরাসী প্রতিনিধি আলী আল-বায্যাল বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: এ প্রতিযোগিতায় শিয়া ও সুন্নি মুসলমানরা পরস্পরের পাশে অবস্থান নিয়ে মুসলমানদের মাঝে বিদ্যমান ঐক্যের বিষয়ের প্রকাশ ঘটাচ্ছে।
যে ঐক্য ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে পূনরায় নতুন ধারা লাভ করেছে। ইরান কর্তৃক পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন এদেশের ইসলামি ঐক্যের প্রতি বিশেষ গুরুত্ব দানের বিষয়টিকে স্পষ্ট করে। তারা এক গ্রন্থ (কুরআন শরিফ)-এর উপর ভিত্তি করে মহানবী (স.) এর অনুসারীদেরকে ঐক্যের প্রতি উত্সাহিত করে।
তিনি বলেন: অধিকাংশ ইসলামি দেশের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করছে, আর এর মাধ্যমে অন্যান্য মুসলমানদের মাঝে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনপ্রিয়তার বিষয়টি প্রমাণিত হয়। যে দেশটি হযরত আয়াতুল্লাহ আল-উজমা’র নেতৃত্বে বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#820493