RIA Novosti এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জনাব মাদুদোভ গত ৫ই জুলাই রাশিয়ান মুফতিদের সাথে গণপ্রজাতন্ত্রী কাবারডিনো’র না’লচিক শহরে অনুষ্ঠিত এক সাক্ষাতে, শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে গুরুত্ব দানের জন্য মুফতিদের প্রতি আহবান জানান।
তিনি এ সাক্ষাতে রাশিয়ার বিভিন্ন ইসলামি সংগঠন ও সংস্থার মুসলমান ও অমুসলিমদের মাঝে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন: ককেশাস মুসলমানদের উচিত অমুসলিম ও অভিবাসীদের এ অঞ্চলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের সাথে সহযোগিতা করা।
এদিকে উপস্থিত মুফতিরাও মুসলমান ও অমুসলিমদের মাঝে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তাদের প্রতি আমন্ত্রণ জানানো এবং অভিবাসীদেরকে সহযোগিতা করার বিষয়ে সরকারকে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে প্রস্তুতির কথা ঘোষণা করেছে।#820996