IQNA

ব্রুনাইয়ের ছাত্রদের কর্তৃক কুরআন খতম শীর্ষক কর্মসূচী সমাপ্ত

23:06 - July 10, 2011
সংবাদ: 2152091
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: কিছুদিন পূর্বে শুরু হওয়া ব্রুনাইয়ের ছাত্র-ছাত্রীদের কর্তৃক কুরআন খতম শীর্ষক কর্মসূচী গতকাল ৯ই জুলাই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
Brunei Online এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সংঘবদ্ধ কুরআন খতম শীর্ষক এ কর্মসূচী ব্রুনাইয়ের ‘মাওয়ারা’ অঞ্চলের মুসাইন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচী ছাত্র-ছাত্রীদেরকে পবিত্র কুরআন পাঠের প্রতি উত্সাহিত করার লক্ষ্যে এবং তাদের অভিভাবকদেরকে মসজিদ উপস্থিত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়।
ছাত্রদের সংঘবদ্ধ কুরআন খতম কর্মসূচী সূরা ফাতেহা তেলাওয়াত, কুরআন খতমের দোয়া এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে এ কর্মসূচীতে অংশগ্রহণকারীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।#823068
captcha