Greater Kashmir এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন IRRT সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক চিন্তাবিদ, ওলামা, লেখক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
যাকাতে ইসলামের যাকাতের অর্থ, যাকাতের গুরুত্ব, যাকাত; অভাবীদেরকে সাহায্য করার সর্বোত্তম শিরোনাম ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোচিত হয়।
বক্তাগণ বলেন: যাকাত প্রদানের মাধ্যমে সকলে তাদের সাধ্য অনুযায়ী অভাবীদেরকে সহযোগিতা করতে পারে।
তারা বলেন: আর্থিক সহযোগিতা ছাড়াও জনগণ কিছু সময় অভাবী ও এতিমদের সেবা দানের জন্য ব্যয় করতে পারেন।
এ সম্মেলন শেষে IRRT সংস্থা কর্তৃক প্রকাশিত ‘তরিকতে হাজ্জ ও ওমরাহ’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।#823650