IQNA

প্যারিসের শিয়ারা ১৫ই শাবান পালন করবে

23:48 - July 15, 2011
সংবাদ: 2154847
সাংস্কৃতিক বিভাগ: হযরত ইমাম মাহদী (আ. ফা.)-এর পবিত্র জন্মবার্ষিকী আগামীকাল ১৫ই শাবান (১৬ই জুলাই) শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের শিয়ার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করতে যাচ্ছে।
Fr-beytolzahr ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ১৫ই শাবান পবিত্র শবে বরাত ও ইমাম মাহদী (আ. ফা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আঞ্জুমান-এ-বাইতুল যাহরা আগামীকাল শনিবার প্যারিসে এক আনন্দ মাহফিলের আয়োজন করেছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ইমামে যামানা (আ. ফা.) সম্পর্কে শিয়া আলেমগণের বক্তব্য, তাঁর শানে কাসিদা ও গজল পরিবেশন, জামাতের সাথে নামায আদায় এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ মাহফিল প্যারিসের বিভিন্ন শিয়া সংগঠনের সদস্যগণ, ফ্রান্সে অবস্থানরত ইরানি সাংস্কৃতিক কর্মকর্তা ও ফ্রান্সে অধ্যায়নরত ইরানি ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।#825392
captcha