IQNA

জর্জিয়ায় আহলে বাইত (আ.) মসজিদ উদ্বোধন

22:18 - July 18, 2011
সংবাদ: 2156005
সাংস্কৃতিক বিভাগ: হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মদিবসে জর্জিয়ার রাজধানী তাফলীসের অন্তর্ভূক্ত এলাকা সোগানলু’তে আহলে বাইত (আ.) মসজিদের উদ্বোধন হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সাংস্কৃতিক কর্মকর্তা, জর্জিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা, ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত, ইরাক ও সিরিয়ান দূতাবাসের প্রতিনিধি, মুসলমানদের ধর্মীয় কার্যালয়ের প্রধান সৈয়দ রিয়াদ হাকিম এবং স্থানীয় ধর্মীয় ছাত্র ও মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ সাবের বক্তৃতাকালে এ মহতি দিবস উপলক্ষে মুসলমানদের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করে উক্ত মসজিদ নির্মাণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
তিনি বলেন: এ মসজিদটি বাকিয়াতুস সালেহাতের অন্তর্ভূক্ত এবং এ অঞ্চলের মু’মিনদের জন্য একটি উপহার স্বরূপ যা তাদের জন্য অধিক বরকত বয়ে আনবে।#827183
captcha