IQNA

ফ্রান্সে হতদরিদ্র ও অসহায়দেরকে খাদ্য প্রদান শীর্ষক কর্মসূচী’র আয়োজন পবিত্র রমজান মাসে

22:19 - July 18, 2011
সংবাদ: 2156008
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসে লিওন শহরের বড় মসজিদের পক্ষ হতে দরিদ্র ও অসহায় অমুসলিমদেরকে খাদ্য প্রদান করা হবে।
Lyon-Mosque এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচী’র নাম দেয়া হয়েছে ‘আন্তরিক খাদ্যদান কর্মসূচী’। এ কর্মসূচী’র আওতায় লিওন বড় মসজিদের পক্ষ হতে প্রতিদিন ৬০০ অসহায় ও দরিদ্র অমুসলিমকে খাদ্য প্রদান করা হবে।
এ প্রকল্প বাস্তবায়নকারীদের ভাষ্যমতে এ কর্মসূচী’র সকল খরচ লিওন শহরের মুসলমানরা বহন করছে এবং মসজিদ শুধুমাত্র এ কর্মসূচী’র বাস্তবায়ন করছে।
মসজিদে রোজাদার মুসলমানদের উপস্থিতির বিষয়টিও এ কর্মসূচী’র আওতাভূক্ত। রোজাদার মুসলমানরা ফ্রান্সের অমুসলিমদের ন্যায় মসজিদে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচী হতে উপকৃত হতে পারবেন।
এদিকে লিওন বড় মসজিদের পক্ষ হতে উক্ত কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সহায়তা দানের জন্য সকল মুসলমানদেরকে আহবান জানানো হয়েছে। যাতে অসহায়দের প্রতি মুসলমানদের আন্তরিকতার বিষয়টি পূনরায় প্রমাণিত হয়।#827105
captcha