IQNA

বৃটেনে কুরআন প্রতিযোগিতার আয়োজন

22:19 - July 21, 2011
সংবাদ: 2157606
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বৃটেনের জাতীয় হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা আগামী ২৭ ও ২৮শে রমজান লন্ডনে অবস্থিত বৃটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ব্রিটিশ ইসলামি কেন্দ্র পবিত্র রমজান মাস উপলক্ষে এ কেন্দ্রের কর্মসূচী’র ঘোষণা দানের পাশাপাশি সারা বৃটেন ব্যাপী পবিত্র কুরআন ভিত্তিক হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের তথ্য দিয়েছে।
মাগরীব ও এশার নামাযের পূর্বে এক পারা কুরআন শরিফ তেলাওয়াত, ‘কুরআনিক শিক্ষা’ ভিত্তিক বক্তব্য, মাগরীব ও এশারা নামাযান্তে ইফতারের আয়োজন, দোয়ায়ে ইফতিতাহ তেলাওয়াত এবং কুরআন তেলাওয়াত ইত্যাদি কর্মসূচী উক্ত কেন্দ্রের পক্ষ হতে পবিত্র রমজান মাস উপলক্ষে হাতে নেয়া হয়েছে।
এছাড়া ১৫ই রমজান হযরত ইমাম হাসান (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলেরও আয়োজন করা হবে।
হযরত আলী আলী (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচী’র মধ্য দিয়ে শবে ক্বদর পালন ইত্যাদি উক্ত কেন্দ্রে মাহে রমজানের কর্মসূচীর অন্তর্ভূক্ত।
একই কেন্দ্রে শাওয়াল মাসের প্রথম তারিখে পবিত্র ঈদুল ফিতরের নামায সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।#828729
captcha