Islamsng এর বরাত দিয়ে সেন্ট্রাল এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: তাজিকিস্তানের ধর্ম বিষয়ক কার্যালয়ের প্রধান আব্দুর রহিম খালেকোভ গত ১৯শে জুলাই এদেশের রাজধানী দোশানবে’তে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা উল্লেখ করে বলেন: সৌদি আরবের হজ্ব বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সংখ্যা অনুযায়ী এ বছর ৫ হাজার ৫০০ তাজিকী মুসলমান হজ্ব পালন করতে মক্কা গমন করবেন।
তাজিকিস্তানের ধর্ম বিষয়ক কার্যালয়ের প্রধান আরো জানান: গত বছর ৫ হাজার ২০০ তাজিকী মুসলমান কা’বা গৃহের যেয়ারত ও হজ্ব পালনার্থে মক্কা গমন করেছিলেন।
তিনি বলেন: সৌদি আরবের হজ্ব মন্ত্রণালয়ের পক্ষ হতে এ বছর হজ্ব পালনের খরচে ৪০ ডলার হ্রাস ঘটানো হয়েছে।#828631