IQNA

‘মুয়াবিয়া, হাসান ও হুসাইন’ সিরিয়াল বন্ধের দাবী জানিয়েছে কুরাইশের ব্যক্তিত্বরা

9:10 - August 03, 2011
সংবাদ: 2164375
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের কুরাইশ গোত্রের গণ্যমান্য একদল ব্যক্তিত্ব সৌদি আরবের বাদশাহ কিং আব্দুল্লাহ বরাবর এক পত্র প্রেরণ পূর্বক ‘মুয়াবিয়া, হাসান ও হুসাইন’ শীর্ষক ফেতনা সৃষ্টিকারী সিরিয়াল বন্ধের দাবী জানিয়েছে।
খাইমাহ’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুরাইশের গণ্যমান্য ব্যক্তিরা উক্ত অভিযোগ পত্রে উল্লেখ করেছে যে, যা কিছু কয়েকটি চ্যানেল হতে প্রচার হতে যাচ্ছে তা বৃহৎ একটি অপরাধ হিসেবে বিবেচিত, সকল ফেকাহবিদগণ সেটাকে হারাম ঘোষণা করেছেন।
কুরাইশ ব্যক্তিত্বরা উক্ত পত্রে সুন্নি মাযহাবের ফেকহী কেন্দ্রসমূহের এ সংক্রান্ত ফতওয়া উল্লেখ করেছেন। ১৯৩৯ (ইং) ও ১৪০৩ হিজরীতে আল-আজহারের ফতওয়া, জর্ডানের গ্রান্ড মুফতির ফতওয়া, সিরিয়া ও মরক্কোর গণ্যমান্য উলামাগণের ফতওয়া এতে উল্লেখ করা হয়েছে।
তারা মনে করেন ‘মুয়াবিয়া, হাসান ও হুসাইন’ সিরিয়াল প্রচার মাধ্যমে একের পর এক সাহাবীদের অবমাননা করা হবে। এ কারণে তারা সৌদি আরবের নিরাপত্তা রক্ষা এবং সাহাবী ও আহলে বাইত (আ.) এর সম্মান রক্ষার্থে এ সিরিয়াল প্রচার রোধ করার জন্য সৌদি আরবের বাদশাহ’র প্রতি আবেদন জানিয়েছেন।
(রিপোর্ট : জালাল বি তারাফান) #834693
captcha