Beritajakarta এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জাকার্তা ইসলামি কেন্দ্রের যোগাযোগ বিভাগের প্রধান পাইমুম আব্দুল কারিম বলেন: এ কেন্দ্র চলতি বছরের রমজান মাসে প্রতিদিন ১ হাজার প্যাকেট খাদ্য সংগ্রহ ও বিতরণ করবে। এ সংখ্যা গত বছর অপেক্ষা দ্বিগুণ পরিমানে বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন: স্থানীয় বাজেট ও দাতা ব্যক্তিদের সহযোগিতায় এ কর্মসূচীর খরচ সংগৃহীত হচ্ছে।
এছাড়া জাকার্তা ইসলামি কেন্দ্রের পক্ষ হতে পবিত্র রমজান মাসে ৩৫টি কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে ইফতারের আয়োজন, জামাতের সাথে নামায আদায়, বক্তৃতা, কুরআন তেলাওয়াত, রেডিও হতে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং রমজান বিষয়ক গ্রন্থমেলা ইত্যাদি উল্লেখযোগ্য।#836244