আফ্রিকা ব্রাঞ্চ হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: মিসরের সাবেক মুফতি জনগণের অধিকার প্রদানের পূর্ব শর্ত হিসেবে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন: গণবিপ্লব বিজয়ের পর মিসর একটি শাসন ব্যবস্থার প্রয়োজন রাখে, যার মাধ্যমে জনগণের অধিকার প্রদান করা সম্ভব হবে এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে, আর ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠা ব্যতীত এ কাজ সম্ভব নয়।
জনাব ওয়াসেল, ঐক্য রক্ষা এবং অভ্যন্তরিন ও বাহ্যিক শত্রুর মোকাবেলার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন: বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্য রক্ষার মাধ্যমে শত্রুর বিভেদ সৃষ্টিকারী ষড়যন্ত্র রোধ করা।
বলাবাহুল্য, মিসরের জনগণ গত ২৫শে জুলাই এদেশের সাবেক স্বৈরাচারী সরকার হোসনি মোবারকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং অবশেষে ১১ই ফেব্রুয়ারী স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়। হোসনি মোবারকের বিচারকার্যের প্রথম শুনানী গত শুক্রবার ৫ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে।#838871