IQNA

সুমালিয়ার দূর্ভিক্ষ কবলিতদের সাহায্যের জন্য মুসলমানদের প্রতি আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর আহবান

8:31 - August 09, 2011
সংবাদ: 2167534
আন্তর্জাতিক বিভাগ: আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজী খুমসে ইমামের অংশের এক তৃতীয়াংশ সুমালিয়ার জনগণের জন্য খরচ করার অনুমতি প্রদান পূর্বক ঘোষণা করেছেন: মুসলমানদের উচিত সুমালিয়ার জনগণের প্রতি সাহায্যের হাত বাড়ানো।
কোম হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: আয়াতুল্লাহ মাকারেম শিরাজী গত ৭ই আগস্ট হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)-এর মাজার সংলগ্ন শাবিস্তানে ইমাম খোমেনী (রহ.)-তে বক্তৃতাকালে সাবা গোত্রের ইতিহাস উল্লেখ করে বলেন: যেভাবে ইতিহাসে বর্ণিত হয়েছে তার ভিত্তিতে জানা যায় যে, এ গোত্র সম্পদ ও পদ হাসিলের জন্য অধিক অহংকারের কারণে মহান আল্লাহর আযাবে পতিত হয়েছিল। মহান আল্লাহর প্রতি পৃষ্ট প্রদর্শনের কারণে এ জাতির সকল বাড়ী, প্রাসাদ ও বাগান শুস্ক মরুভূমিতে পরিণত হয়।
তিনি বলেন: মহান আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার কারণে তাদের উপর ইলাহী আযাব নেমে আসে। এর পূর্বে মহান আল্লাহ তাদের জীবনে নিরাপত্তা ও অঢেল বরকত দান করেছিলেন।
তিনি আরো বলেন: অনেক সম্পদশালীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এককভাবে অধিক সম্পদের অধিকার হওয়ার প্রতি তাদের প্রবল ইচ্ছা। আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি যে, অনেকে পদ ও সম্পদ অর্জনে পৌঁছানোর জন্য অহংকারে নিমজ্জিত হচ্ছে এবং আস্তে আস্তে মহান আল্লাহর অকৃতজ্ঞতার পথে ধাবিত হচ্ছে।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বলেন: কখনও কখনও আমরা বালা-মুসিবতের মধ্য হতে নেয়ামত বের করে আনি আবার কখনও নেয়ামতের মধ্যে থেকে বালা-মুসিবতের জন্ম দেই।
তিনি তার বক্তৃতার অপর অংশে সুমালিয়ার দূর্ভিক্ষ আক্রান্ত মুসলমানদের অবস্থার বিবরণ তুলে ধরে সুমালিয়ার অসহায় মুসলমানদের সাহায্য করার প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি খুমসের মধ্য হতে ইমামের অংশের এক তৃতীয়াংশ সুমালিয়ার জনগণের উদ্দেশ্যে খরচের অনুমতি প্রদান পূর্বক এদেশের মুসলমানদেরকে অধিক সাহায্য করার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, তার দপ্তরের পক্ষ হতে সুমালিয়ার জনগণের জন্য ১ কোটি তুমান নগদ অর্থ প্রদান করা হয়েছে।#838895
captcha