Masrawy এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসরাইলী হামলায় কয়েকজন মিশরীয় সৈনিকের নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পূর্বক কায়রোয় অবস্থিত জায়নবাদীদের দূতাবাস ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা জায়নবাদী ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবী জানিয়েছে।
সুইজ শহরেও গতকাল শুক্রবার রাতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনসাধারণ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে নিহত সৈন্যদের বিচারের দাবী জানিয়েছে, যারা সিনা অঞ্চলের উত্তরে ইসরাইলী সৈন্যদের হামলায় নিহত হয়।
এদিকে মিশরীয় বিক্ষোভকারীরা আলেক্সান্ডারিয়া শহরের জায়নবাদী ইসরাইলী কাউন্সিলের ভবনের উপর চড়ে ফিলিস্তিন ও মিশরের পতাকা উড়িয়েছে।#846593