IQNA

জায়নবাদী ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছে আল-আযহার

22:13 - August 20, 2011
সংবাদ: 2174212
আন্তর্জাতিক বিভাগ: আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি আহমাদ তাইয়্যেব গতকাল ১৯শে আগস্ট এক বিবৃতি প্রদান পূর্বক গাজা উপত্যকায় ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছেন।
CPI এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আহমাদ তাইয়্যেব উক্ত বিবৃতিতে গাজা উপত্যকা ও মিশর সীমান্তে ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে সীনা অঞ্চল রক্ষার্থে এদেশের নিরাপত্তা বাহিনী’র আপ্রাণ চেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি ফিলিস্তিনী ও মিশরীয় শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করে শত্রুদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে সকল দ্বন্দ-বিভেদ ভুলে যাওয়ার জন্য মিসরের সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, জায়নবাদী ইসরাইলী সৈন্যরা গত বৃহস্পতিবার রাত হতে শুক্রবার সকাল নাগাদ গাজা অঞ্চলের বিভিন্ন ভবনের উপর বিশেষতঃ হামাসের বিভিন্ন ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। উক্ত হামলায় ৭ ফিলিস্তিনী শাহাদত বরণ করেছে এবং অপর ১৭ জন আহত হয়েছে। এছাড়া জায়নবাদী ইসরাইলী সৈন্যরা মিসরের সীমান্ত অতিক্রম করে একজন মিশরীয় সৈন্য ও দুইজন পুলিশকে হত্যা করেছে।
জায়নবাদীরা দাবী করেছে যে, এ হামলা ইসরাইলের দক্ষিনাঞ্চলীয় শহর এইলাতে চালানো হামলার জবাবে চালানো হয়েছে, যাতে ৮ জন জায়নবাদী নিহত হয়েছিল।#846703
captcha