আবনার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল (২১শে রমজান রাতে) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হযরত আলী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাশহর ও গ্রামে অবস্থিত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এ পবিত্র দিবস উপলক্ষে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়।
মার্সিয়া পাঠ, বক্তৃতা, আহলে বাইত (আ.)-এর শানে শোকগাথা পাঠ, নওহা ও মাতম ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালিত হয়েছে।#