IQNA

ফ্রান্সে চলতি বছরের ফেতরার পরিমাণ ৫ ইউরো

12:50 - August 25, 2011
সংবাদ: 2176638
আন্তর্জাতিক বিভাগ: প্যারিস বড় মসজিদের ধর্ম বিষয়ক বিভাগ চলতি বছর জন প্রতি ফেতরার পরিমাণ ৫ ইউরো ধার্য্য করেছে।
Mosquee de-paris এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসের বড় মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এ মসজিদের ধর্ম বিষয়ক বিভাগ চলতি রমজান মাসের ফেতরাকে জন প্রতি ৫ ইউরো ধার্য্য করেছে।
এ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে: ফ্রান্সের মুসলমানরা তাদের ফেতরাকে ঈদের নামাযের পূর্বে প্যারিস বড় মসজিদে প্রদান করতে পারবেন। যাতে অভাবীদের মাঝে বিতরণ সম্ভব হয়। আর যদি রোজাদার মুসলমান ফেতরা প্রদান না করে তবে সে ফেতরা প্রদান না করা অবধি ঐ অর্থ একটি ঋণ হিসেবে তার কাঁধে থাকবে।
বিজ্ঞপ্তির শেষে বলা হয়েছে: ফেতরা হতে সংগৃহিত অর্থ অভাবী, অভিভাবকহীন পরিবারসহ অন্যান্য কল্যানকর কাজে ব্যয় করা হবে।#849104
captcha