IQNA

কুদসে দিবসে পাকিস্তানী শিয়ারা ফিলিস্তিনী জনতার সাথে একাত্মতা ঘোষণা করবে

12:47 - August 25, 2011
সংবাদ: 2176646
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ন্যায় সমগ্র পাকিস্তানের শিয়ারা জুমআতুল বিদা’য় (রমজান মাসের শেষ শুক্রবার) এদেশের বিভিন্ন অঞ্চলে বিশাল র্যা লীতে অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনী জাতির সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করবে।
Sindhstudy -এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ র্যা লী ফিলিস্তিনী জনগণের প্রতি একাত্মতা ঘোষণা ও জায়নবাদী ইসরাইলের বিরুদ্ধে নিজেদের ক্রোধের প্রকাশ ঘটানোর উদ্দেশ্যে পাকিস্তানের ‘ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনে’র উদ্যোগে সমগ্র পাকিস্তান ব্যাপী অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২৬শে আগস্ট আয়োজিত এ র্যা লীতে পাকিস্তানের ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনসহ, শিয়া ওলামা পরিষদ, তুল্লাবে জাফারিয়া, পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদ ইত্যাদি সংগঠন অংশগ্রহণ করবে।
জায়নবাদী ইসরাইল বিরোধী ও বিশ্ব কুদস দিবস উপলক্ষে আয়োজিত এ র্যা লী পাকিস্তানের লাহোর, করাচী, পেশোয়ার, কোয়েটা, মিরপুর, মুলতান, ফয়সালাবাদ ও হায়দ্রাবাদসহ অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিভিন্ন পেশার ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিগত বছরগুলোর ন্যায় এ র্যা লীতে অংশগ্রহণ করবে।#848949
captcha