IQNA

গাজার জনগণের সমর্থনে তিউনিশিয়ায় মিছিল

12:52 - August 25, 2011
সংবাদ: 2176647
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: গাজার নিপীড়িত জনগণের সমর্থনে মিছিল গত ২৩শে আগস্ট তিউনিশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।
CPI এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘সম অধিকার ও স্বাধিনতা’ বিষয়ক সংস্থার চেয়ারম্যান হাতেম আল-ফকীহ বিদেশী সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সম্মেলনে বলেন: উল্লেখযোগ্য সংখ্যক ধর্ম ভিত্তিক ও অন্যান্য সংস্থার উদ্যোগে এ মিছিল আয়োজিত হয়। সম অধিকার ও স্বাধিনতা বিষয়ক সংস্থা আয়োজনকারী সংস্থাসমূহের অন্যতম।
তিনি বলেন: আমরা এ স্থানে সমবেত হয়েছে যাতে গাজা উপত্যকার মুসলমানদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে পারি এবং সম্মিলিত স্বরে ফরিয়াদ জানাতে পারি যে, আমরা জায়নবাদী ইসরাইলের সাথে তিউনিশিয়ার স্বাভাবিক সম্পর্ক রাখার বিরোধী।
মিছিলে অংশগ্রহণকারীরা তিউনিশিয়া সিটির বিভিন্ন সড়কে বিভিন্ন শ্লোগান দানের মাধ্যমে ফিলিস্তিনীদের প্রতি সমর্থন এবং জায়নবাদী ইসরাইলের নিন্দা জানায়। এ সময় তারা জায়নবাদী ইসরাইলী পতাকায় অগ্নিসংযোগ করে।
বলাবাহুল্য, বিগত কয়েকদিনে জায়নবাদীদের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনী বেসামরিক লোক শহীদ এবং অধিক সংখ্যক লোক আহত হয়েছে।#848926
captcha