সেন্ট্রাল এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: তুর্কামানিস্তান সরকারের জনসংযোগ বিষয়ক সচিবালয় গত ২৩শে আগস্ট ঘোষণা করেছে যে, ‘কয়েদীদের ক্ষমা’ শীর্ষক কর্মসূচী বাস্তবায়িত হবে। যে সকল কয়েদীরা তাদের কৃতকর্মের জন্য প্রকৃত অর্থে অনুতপ্ত তারা এ কর্মসূচীর আওতায় পড়বে।
বলাবাহুল্য তুর্কামানিস্তানের প্রেসিডেন্ট ‘কুরবান কুলী বারদী মুহাম্মাদোভ’ পবিত্র শবে ক্বদর তথা পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার রজনী উপলক্ষে কয়েদীদের মুক্তি দানের এ কর্মসূচী বাস্তবায়নের নির্দেশ প্রদান করেছেন।#848606